নোয়াখালীর রক্তদান কমিউনিটি

নোয়াখালীতে প্রতিদিন দুর্ঘটনা, অপারেশন, প্রসব ও থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তের প্রয়োজন হয়। ournoakhali.com এর রক্তদান কমিউনিটির উদ্দেশ্য হলো রক্তগ্রহীতা আর স্বেচ্ছায় রক্তদাতাদের মধ্যে দ্রুত যোগাযোগ তৈরি করা।

জরুরি রক্তের প্রয়োজন হলে

  1. রোগীর রক্তের গ্রুপ, কত ব্যাগ লাগবে, হাসপাতালের নাম ও কখন লাগবে তা নিশ্চিত করুন।
  2. যে হাসপাতালে রোগী ভর্তি, সেখানকার ব্লাড ব্যাংক বা ট্রান্সফিউশন বিভাগে যোগাযোগ করুন। নোয়াখালী জেনারেল (সদর) হাসপাতাল: 0321-61333।
  3. পরিচিত রক্তদাতা ও স্থানীয় স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করুন।
  4. রক্ত নেওয়ার আগে অবশ্যই স্ক্রিনিং (হেপাটাইটিস বি ও সি, এইচআইভি, সিফিলিস, ম্যালেরিয়া) ও ক্রস-ম্যাচিং করিয়ে নিন।

কারা রক্ত দিতে পারেন

  • বয়স ১৮ থেকে ৬০ বছর এবং ওজন কমপক্ষে ৫০ কেজি
  • সুস্থ শরীর, স্বাভাবিক রক্তচাপ ও হিমোগ্লোবিন
  • শেষ রক্তদানের পর কমপক্ষে ৪ মাস পার হয়েছে
  • রক্তদানের আগে পর্যাপ্ত ঘুম ও খাবার খেয়ে নিন

রক্তদাতা হিসেবে যুক্ত হোন

আপনি যদি নোয়াখালীতে স্বেচ্ছায় রক্তদাতা হিসেবে যুক্ত হতে চান, তাহলে আপনার নাম, রক্তের গ্রুপ, এলাকা (উপজেলা) ও মোবাইল নাম্বার ইমেইল করুন: [email protected]

জাতীয় জরুরি সেবা: ৯৯৯ · হাসপাতালের তালিকা: নোয়াখালীর হাসপাতাল

ফোন নাম্বার, ঠিকানা ও সময়সূচি পরিবর্তন হতে পারে। যাওয়ার বা যোগাযোগের আগে নিশ্চিত হয়ে নিন। কোনো তথ্য ভুল থাকলে জানান: [email protected]

Scroll to Top