নৌমন্ত্রীর ওপর জুতাবৃষ্টি : ঢাকায় আন্তর্জাতিক কিরাত সম্মেলনে ইসলামী রাজনীতি নিয়ে মন্তব্যের জের


ইসলামী রাজনীতি ও রাসুল (সা.) সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেয়ায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ওপর গতকাল বৃষ্টির ধারার মতো একের পর এক জুতা নিক্ষেপ করা হয়েছে। এ সময় তাকে ‘কুত্তা’সহ বিভিন্ন শব্দ প্রয়োগে ভর্ত্সনা করা হয়েছে। অবস্থা বেগতিক দেখে একপর্যায়ে পালিয়ে যান মন্ত্রী শাজাহান খান। 

GET READY FOR NAUGHTY WORLD এর জনক শাহরুখ খানের বয়ানে পুরুষ হিসেবে আমি লজ্জিত


দিল্লিতে গণধর্ষণের শিকার ছাত্রীর মৃত্যুতে পুরুষ হিসেবে ও সমাজের অংশ হিসেবে ক্ষমা চেয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। 

শনিবারের টুইটে শাহরুখ বলেন, “আমি এই সমাজ-সংস্কৃতির অংশ হয়ে লজ্জিত। একজন পুরুষ হিসেবেও আমি লজ্জিত।” 

তিনি উল্লেখ করেন, “আমরা তোমাকে বাঁচাতে পারিনি ছোট্ট মেয়ে, কিন্তু তুমি কতো জোর আওয়াজ যে তুলেছো! সেই আওয়াজ আমাদের বলছে, ধর্ষণ নিছক কোনো রোগ নয়, কোনো ভুল নয়।” 

ধর্ষণ সমাজে যৌনতার প্রতীকে পরিণত হয়েছে মন্তব্য করে তিনি আরও লেখেন, “কথা দিচ্ছি, তোমার সঙ্গে আমিও লড়াইয়ে নামবো। নিজের কন্যার শ্রদ্ধা অর্জনের জন্য হলেও আমি নারীদের শ্রদ্ধা করবো।” 

দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার তরুণীকে ২৭ ডিসেম্বর সিঙ্গাপুর নেওয়া হলে সেখানেই শনিবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় দিল্লিতে উত্তাল বিক্ষোভ অব্যাহত আছে। 

উল্লেখ্য, ৪৭ বছর বয়সী শাহরুখ খান দুই সন্তানের জনক, যাদের মধ্যে কনিষ্ঠ ১২ বছর বয়সী কন্যা সুহানা। 

সুত্র

সোনাইমুড়ীতে আবারো তাফসির মাহফিলে ১৪৪ জারি

মাত্র কিছুদিন আগে (১৪,১৫ ডিসেম্বর'২০১২) নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার কাশিপুর বাজারে তাফসিরুল কোরআন মাহফিলে ১৪৪ ধারা জারির পর আওয়ামী প্রশাসন আবারো তাফসির মাহফিলে বাধা দিয়ে তাদের ধর্মনিরপেক্ষতার প্রমান দিল।
নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার দৌলতপুর-কৃষনপুর-নতুন বাজার সংযোগস্থলে

একটি ভুল ধারণার অপনোদন -(লাকুম দ্বীনুকুম ও ধর্মনিরপেক্ষতা)


আমাদের অনেকের মাঝেই একটা ভুল ধারণা প্রচলিত হয়ে আছে। ভুল ধারণাটির উদ্ভব হয়েছে আয়াতটির প্রকৃত অর্থ না বুঝার কারণে। আয়াতটির ভুল অর্থ করা হয় এইভাবে, “তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম”। কিন্তু বাস্তবে আয়তটির অর্থ মোটেও এটা বুঝায় না। আসলেই কি বুঝায় সেই বিষয়টিই আলোকপাত করব। ইনশাল্লাহ আমাদের ভুল ধারণাটি দূর হয়ে যাবে।

এই আয়াতটি হচ্ছে কুরআন শরীফের ১০৯ নং সূরা কাফিরুনের ৬ নং আয়াত যার প্রকৃত অর্থ হচ্ছেঃ


“তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে”।

এই সূরাটির সম্পূর্ণ অর্থ আর এর সরল ব্যাখ্যা হচ্ছেঃ
বলুন, হে কাফেরকুল!
এখানে কাফেরকুল দিয়ে এই পৃথিবীর জমিনে যত অবিশ্বাসী আছে তাদের সকলকেই বুঝানো হচ্ছে। যদিও এই সূরাটি নাযিল হয়েছিল তৎকালিন কুরাইশ অবিশ্বাসীদের উদ্দেশ্য করে। কুরাইশ সম্প্রদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাদের মূর্তিগুলোকে এক বছর পূজা করতে আহবান জানায় যার বিপরীতে তারা এক বছর আল্লাহর ইবাদত করবে। এরপরই আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নির্দেশ দেন ইসলাম যে তাদের ধর্ম থেকে সম্পূর্ণ অন্যরকম তা পরিস্কার করে দেওয়ার জন্য।

আমি ইবাদত করিনা, তোমরা যার ইবাদত কর।
যার মানে হচ্ছে, মূর্তি এবং আল্লাহর বিরুদ্ধে তোমরা যে গুলোকে গড হিসেবে মান্য কর; আমি সেই মূর্তি এবং গডদের ইবাদত করি না।

এবং তোমরাও ইবাদতকারী নও, যার ইবাদত আমি করি
যার মানে হচ্ছে আল্লাহ তাআলা এক এবং একক, তাঁর কোন অংশীদার নেই। আমি সেই আল্লাহর ইবাদত করি।

এবং আমি ইবাদতকারী নই, যার ইবাদত তোমরা কর।
যার মানে হচ্ছে, তোমরা যে পদ্ধতীতে ইবাদত কর আমি সেই পদ্ধতীর অনুসরণ করি না আর সেই ভাবে ইবাদতও করি না। আমি আল্লাহকে ইবাদত করি একমাত্র সেই পন্থায় যে পন্থা তিনি পছন্দ করেন এবং সন্তুষ্ঠ হন।

তোমরা ইবাদতকারী নও, যার ইবাদত আমি করি।
যার মানে হচ্ছে, ইবাদত করার ক্ষেত্রে তোমরা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আইন মান্য তো করই না অধিকন্তু ইবাদত করার পন্থা তোমরা নিজেরা নিজেদের অনুমান ও প্রবৃত্তি অনুযায়ী উদ্ভাবন করেছ। আল্লাহ তাআলা বলেন, “এগুলো কতগুলো নাম বৈ নয়, যা তোমরা এবং তোমদের পূর্ব-পুরুষেরা রেখেছ। এর সমর্থনে আল্লাহ কোন দলীল নাযিল করেন নি। তারা অনুমান এবং প্রবৃত্তিরই অনুসরণ করে। অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে নির্দেশ এসছে” (সূরা নাজমঃ ২৩)।
এই প্রথম পাঁচটি আয়াতের মাধ্যমে ইসলামের ইবাদত করার পন্থাটিকে একদম পরিস্কার করে তুলে ধরা হয়েছে। ইবাদতকারীকে অবশ্যই আল্লাহর অনুসারী হতে হবে এবং ইবাদতও করতে হবে যেভাবে আল্লাহ বিধান দিয়েছেন। আর এই জন্যই কালেমাটি এরকম, “আল্লাহ ছাড়া আর অন্য কেউ ইবাদত পাওয়ার যোগ্য নয় এবং মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল”। যার মানে হচ্ছে, আল্লাহ ছাড়া আর কেউই ইবাদত পাওয়ার যোগ্য নয় এবং আল্লাহকে ইবাদত করার পন্থা হচ্ছে যেভাবে আল্লাহ তাঁর রাসূলকে ইবাদত করতে বলেছেন অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে যে ইবাদত করেছেন সেই ইবাদত ঠিক সেভাবেই করতে হবে। মূর্তি পূজারীরা আল্লাহ ব্যতীত অন্যদের ইবাদত করে আর তা যে পন্থায় ইবাদত করে তা আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। আর এ কারণেই আল্লাহর নবী তাদের(কাফিরদের) বললেন,


তোমাদের কর্ম ও কর্মফল তোমদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে। (সূরা কাফিরুন : ১-৬)
এর চমৎকার ব্যাখ্যা আমরা এই আয়াতটি থেকে পাই, “আর যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে, তবে বল, আমার জন্য আমার কর্ম, আর তোমাদের জন্য তোমদের কর্ম। তোমাদের দায়-দায়িত্ব নেই আমার কর্মের উপর এবং আমরাও দায়-দায়িত্ব নেই তোমরা যা কর সে জন্য” (সূরা ইউনুসঃ ৪১)

তোমাদের কর্ম ও কর্মফল তোমদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে।
এখানে কর্ম ও কর্মফলের কথা বলা হয়েছে। অর্থাৎ যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহর সন্তষ্ট পন্থায় তাদের কর্মফল আর যারা আল্লাহর ইবাদতে অংশীদার স্থাপন করে, ইবাদত করে নিজেদের অনুমান ও প্রবৃত্তি অনুযায়ী, এই দুইদলেরই কর্ম ফল ভিন্ন হবে। এই উভয় দলেরই বিচার দিবসে আল্লাহর সম্মুক্ষিণ হতে হবে। যারা একমাত্র আল্লাহর ইবাদত করেছে আল্লাহর নির্দেশিত পন্থায় অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো পন্থায় তারা সেদিন মুক্তি পাবে। আর যারা তা করে নি তারা সেদিন জাহান্নামে নিক্ষেপিত হবে।


যিনি বিচার দিনের মালিক (সূরা ফাতিহাঃ ৪)
অর্থাৎ বিচার দিনে এই উভয় দলকেই তাদের নিজস্ব কর্ম ফল নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে।

ইনশাল্লাহ, আমাদের মাঝে এই “তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমার জন্য আমার ধর্ম” সম্পর্কিত ভুল ধারণাটি ভেঙ্গে যাবে। আর একটি কথা বলা অতি প্রয়োজনীয় মনে করছি আর তাহলো, কুরআনকে আরবী ভাষা ব্যতীত অন্য ভাষায় ঠিক আরবীর মতো করে বুঝা সম্ভব নয়। অনেক ইসলাম বিদ্বেষীলোক ঠিক এই সুযোগটাই নিয়ে থাকে। তারা বিভিন্ন আয়াতের ভুল ব্যাখ্যা দিয়ে তাদের মিথ্যা যুক্তির প্রমাণ দাড়া করাতে চায়। কিন্তু সত্যের একটা স্বভাব হচ্ছে তা প্রকাশিত হবেই হবে।
“বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল” (সূরা ইসরাঃ ৮১)

মহান আল্লাহ তাআলা আমাদের হিফাজত করুন। আমীন।

সুত্র

শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যারদের মুখ ও মুখোশ-২


তরুণ বয়সে এমনিতেই আগুনের প্রতাপ অনেক বেশি। তার মধ্যে আপনাদের মত বিজ্ঞঅভিভাবকদের অতিউৎসাহ পেয়ে তারা শুধু নেচে গেয়ে দিন অতিবাহিত করে তা নয়। বরং বিভিন্ন ধরনের কার্ড খেলে মূল্যবান সময় অপচয়, বাজে ঝগঝ প্রেরণ, রাত জেগে কথা বলা ও পর্নোগ্রাফি দেখা ইত্যাদি নৈতিক অবক্ষয় মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, যা তরুণ-তরুণীদের ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। শুধুমাত্র আপনাদের জ্ঞানপাপী মানসিকতা, কুৎসিত দৃষ্টিভঙ্গি ও সমান অধিকারের নামে বেপর্দা ও উচ্ছৃঙ্খল চলাফেরা করার স্বীকৃতি দেয়ার কারণে। এখন আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করতে চাই, এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যে সমস্ত ছাত্র-ছাত্রী পাঁচ ওয়াক্ত নামায পড়ে, ব্যক্তিগত জীবনে পর্দার বিধান মেনে চলে, তাঁরা কেউ উল্লেখিত ঘৃণ্য ও নৈতিক অবক্ষয়মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। বিশেষ করে ছাত্র শিবিরের যে কোন পর্যায়ের জনশক্তিকে সুসভ্য সমাজ গঠনে অন্তরায় যে কোন ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডের সাথে আপনি জড়িত হতে দেখেননি এবং ইনশাআল্লাহ দেখবেন না। নৈতিক অবক্ষয়ের ফলাফল কি পরিমাণ ভয়াবহ ও অমানবিক হতে পারে তা আমরা ইউরোপীয় দেশগুলোর দিকে তাকালে দেখতে পাই। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে ৪৪% শিশু পিতৃপরিচয়হীনভাবে জন্ম নেয়। ছোট ছোট ছেলে-মেয়েরা মা-বাপের সামনে পর্নোগ্রাফি ব্রাউজ করে, ফলে স্বয়ং মা-বাপরা বিব্রতবোধ করে। family নেই বললেই চলে, বুড়ো হলে শেষ ঠিকানা বিদ্ধাশ্রম। যদিও তারা অর্থনৈতিক ভাবে অনেক বেশি সমৃদ্ধ কিন্তু তারপরও স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই। আত্মহত্যার হার সবচেয়ে বেশি ঐ দেশগুলোতে। আর নৈতিকতা ও লজ্জা-শরমের সীমা পরিসীমা যদি নির্ধারণ করা না হয়, তাহলে মাঠে ময়দানের বিবেকহীন চতুষ্পদ জন্তু গরু-ছাগল আর আমরা বিবেকওয়ালা সৃষ্টির সেরা জীব দাবিদার মানুষের মধ্যে পার্থক্য কোথায়? সুতরাং সমান অধিকারের বুলি আওড়িয়ে শুধু বিজ্ঞান প্রযুক্তি ও অর্থনৈতিক সমৃদ্ধির কথা চিন্তা করলে হবে না, সাথে সাথে নৈতিকতা ও হায়া-শরমের ব্যাপারটিও লক্ষনীয়। নৈতিকতা সম্পন্ন একটি সমৃদ্ধ জাতি ও সুসভ্য সমাজ গঠনে এটি অনেক গুরুত্বপূর্ণ উপাদান। অন্যথায় ঐ বিজ্ঞান প্রযুক্তি ও অর্থই অনর্থের মূল হয়ে দাঁড়াতে বাধ্য। আর এই বিরাট উপলব্ধির কাজটি করে যাচ্ছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। কিন্তু এগুলো আপনাদের পছন্দ হয় না। এখন চিন্তা করে দেখুন আপনারা দেশের জন্য যতটা না মঙ্গল, তার চেয়ে অনেকগুণ ভয়ংকর।
চতুর্থত
যুগে যুগে অনেক স্বনামধন্য ও বিখ্যাত মনীষী ধর্মীয় কারণে অথবা রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হয়ে অথবা প্রভাবশালীদের পদলেহী বা অনুগত না হওয়ার কারণে নির্মম নিষ্ঠুর নির্যাতনের সম্মুখীন হয়েছেন, কারাগারের অন্ধকার প্রকোষ্টে নিক্ষিপ্ত হয়েছেন, এমনকি মৃত্যুদণ্ডেও দণ্ডিত হয়েছেন। ইতিহাসের পাতা ও বর্তমানের সমসাময়িক কিছু প্রেক্ষাপটের দিকে যদি তাকাই, তাহলে দেখতে পাই খ্রিষ্টপূর্ব ৩৯৯ তে সক্রেটিস কে হেমলক বিষ পান করিয়ে নিষ্টুরভাবে হত্যা করেছিল। অপরাধ ছিল তৎকালীন সময়ে তিনি সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন আর শাসকবর্গ মূর্খ ছিল। ১৬৩৩ খ্রিষ্টাব্দে গ্যালিলিওকে কারাবন্ধী করা হয়েছিল। অপরাধ কি? এতদিন মানুষ একটা বিষয় সম্পর্কে ভুল জানত, আর তিনি ভুলটা সংশোধন করে, সত্যটা আবিষ্কার করলেন। ১৯৬২ সালে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে গ্রেপ্তার করা হয় নেলসন ম্যাডেলাকে। দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ১৯৯০ সালে মুক্তি লাভ করে এবং ঐ কয়েদী ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পান। দীর্ঘ ২৪ বছরের রাজনৈতিক জীবনে প্রায় ১৫ বছর গৃহবন্ধী থাকে মায়ানমারের আপোষহীন নেত্রী অংসান সুচী। শুধু কি তাই, অন্যায় সহ্য না করে লেখনীয় মাধ্যমে প্রতিবাদ করার কারণে কারগারে যেতে হয়, আমাদের সকলের প্রিয় বিদ্রোহী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কে। এই হল দুনিয়ার বিচার ব্যবস্থা।
আর যদি ইসলামের ইতিহাসের দিকে তাকান তাহলে দেখবেন শুধু ইসলামের সুমহান আদর্শের প্রচার-প্রসার ও প্রতিষ্ঠার অপরাধে ষড়যন্ত্রভাবে জেলে রাখা হয়েছে, ফাঁসির কাষ্টে ঝুলিয়ে বর্বরতার ইতি টানা হয়েছে। যেমন বর্তমান আরব বসন্তের ফসল মিসরের ক্ষমতাসীন রাজনৈতিক দল মুসলিম ব্রদারহুডের প্রতিষ্ঠাতা হাসানুল বান্নাহকে গুলি করে শহীদ করা হয়। শীর্ষস্থানীয় নেতা সাইয়্যদে কুতুব কে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে নির্মমভাবে শহীদ করা হয়। প্রখ্যাত ইমাম আবু হানিফা (রঃ) কে কারাগারের অন্ধকার প্রকোষ্টে নির্যাতন করতে করতে শহীদ করা হয়। এ ধরনের অসংখ্য দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। জামায়াতে ইসলামির প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় মাওলানা মওদুদী (রঃ) ও এর ব্যতিক্রম না। আপনি উল্লেখ করেছেন যে, কাদেয়ানীরে হত্যার অভিযোগে ওনার ফাঁসির রায় হয়েছিল । তৎকালীন সরকার শ্রদ্ধেয় মাওলানার পরিচালিত আন্দোলনের তেজ ও সুদৃর প্রসারী চিন্তাভাবনা দেখে শুধুমাত্র আদর্শের দ্বন্ধের কারনে ওনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সাজানো রায় ঘোষণা করেছিলে। কিন্তু বিবেকবান বিশ্বাসী ও তাওহীদী জনতার তীব্র আন্দোলন ও প্রতিবাদের মুখে জালেম সরকার রায় প্রত্যাহার করতে বাধ্য হয়। যদিও সরকারের পক্ষ থেকে ওনাকে প্রাণ ভিক্ষার জন্য আবেদন করতে বলা হয়েছিল। কিন্তু শ্রদ্ধেয় মাওলানা বলেছিলেন- “জীবন মৃত্যুর ফায়সালা আসমানে হয়, জমীনে নয়।” মহান আল্লাহর উপর কতটুকু অগাদ ও অবিচল বিশ্বাস থাকলে পরে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ক্ষমা না চেয়ে একথা বলা যায়। সে যাহোক এখানে ওনার সম্পর্কে আরও বিস্তারিত লেখার অবকাশ নাই। আপনি আপনার লেখার পরোক্ষভাবে বলেছেন, আমরা না জেনে না বুঝে মাওলানা মওদূদী (রঃ) প্রতিষ্ঠিত জমায়াতে ইসলামী কে সমর্থন করছি। আমি যদি আপনাকে বলি মাওলানা মওদূদী (রঃ) সম্পর্কে ১ ঘণ্টা বক্তব্য দেন। তাহলে ১ ঘণ্টাতো দূরের কথা, ১০ মিনিটও আপনি পারবেন না। আপনারা Selected
 কিছু বিষয় জানছেন, শুনছেন এবং এগুলোই আওড়াতে থাকেন। কিন্তু আমরা অন্ধ অনুগত্য বা অনুসরণে বিশ্বাসী নয়।



জ্ঞান-বিজ্ঞানে মুসলমানদের অবদান


জ্ঞান অর্জন না করে নিজেকে জানা যায় না, সৃষ্টিতত্ত্ব বোঝা যায় না, আল্লাহকে চেনা যায় না, ক্ষমতাধর হওয়া এবং নেতৃত্বও দেয়া যায় না। ইকরা’ অর্থাত ‘পড়’। ‘পড় তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এ পড়ার মূল কথা জ্ঞান-বিজ্ঞান ও দর্শনের সব শাখায় বিচরণ এবং মাতৃভাষায় জ্ঞানার্জন।

খ্রিষ্টীয় সপ্তম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী নাগাদ জ্ঞান-বিজ্ঞানের প্রতিটি শাখায় মুসলমানেরা ছিল সর্বেসর্বা। আল কুরআনের পাশাপাশি তারা জ্ঞান-বিজ্ঞান বিষয়ক সকল প্রকার বই পড়েছেন, গবেষণা করেছেন। তারা মহান আল্লাহর সৃষ্ট প্রকৃতির নিদর্শনাবলীর ওপর গবেষণার মাধ্যমে সত্য উপলব্ধি করেছেন। আত্মশুদ্ধি ঘটিয়েছেন। কুরআন ও অন্য যাবতীয় জ্ঞান-বিজ্ঞানের বই পড়েছেন। হিকমত অর্থাৎ বুদ্ধি ও প্রজ্ঞার শিক্ষা গ্রহণ করেছেন। 

ইবনে আল হাইসাম ছিলেন সর্বকালের সর্বশ্র্রেষ্ঠ একজন পদার্থ বিজ্ঞানী। তিনিই সর্বপ্রথম প্রদান করেন জড়তত্ত্ব ও আলোর প্রতিসরণ তত্ত্ব। পরবর্তীতে যা নিউটনের হাতে পুনরাবিষ্কৃত হয়। জাবির বিন হাইয়ান রসায়ন শাস্ত্রের ভিত্তি রচনা করেন। চিকিৎসা বিজ্ঞানে ইবনে সিনা, জাবির হাসান বিন হাইয়ান, আল রাযীর নাম উল্লেখযোগ্য। তাদের লিখিত বইয়ের ল্যাটিন অনুবাদ ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্য ছিল।

কম্পিউটারের আবিষ্কার কিন্তু অঙ্ক শাস্ত্রনির্ভর। বস্তুর ‘সংখ্যাতাত্ত্বিক পরিমাপ’ আল খাওয়ারেযমীই প্রথম প্রণয়ন করেছিলেন। নিউটনের বহু আগেই কবি ওমর খৈয়াম ‘বাইনোমিয়াল থিউরাম’ আবিষ্কার করেন। পৃথিবীর প্রথম সম্পূর্ণ মানচিত্র প্রণয়ন করেন মুসলিম ভূগোলবিদ ইবনে হাক্কল। আল ফারাবি ছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষাবিদ ও দার্শনিক। তিনি ৭০টি ভাষায় কথা বলতে পারতেন। আল বিরুনি (প্রসিদ্ধ গ্রন্থ কিতাব আল হিন্দ), ইবনে বতুতা প্রমুখ মুসলিম মনীষী ভূবিদ্যার প্রসারে অনেক অবদান রাখেন। ইবনে খালদুনকে বলা হয় ইতিহাস, দর্শন ও সমাজ বিজ্ঞানের জনক। বিশ্ববিখ্যাত ঐতিহাসিক ছিলেন ইবনে জাবির তাবারি। ‘তারিখ আল রাসূল ওয়া আল মুলুক’ তার এ গ্রন্থটি সারাবিশ্বে রেফারেন্স হিসেবে পঠিত হচ্ছে। আল ফিন্দি গণিত, ইতিহাস, ভূগোল, চিকিৎসা বিজ্ঞানের ৩৬৯টি গ্রন্থ রচনা করেন। অতীতে জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তিতেই নয়; বরং ব্যবসা-বাণিজ্য, শিল্প, কল-কারখানাতেও মুসলমানদের ছিল গুরুত্বপূর্ণ অবদান।

আব্বাসীয় খলিফা মামুন বাগদাদে ‘দারুল হিকমাহ’ নামে যে বিজ্ঞান কেন্দ্র গড়ে তুলেছিলেন তাতে সে যুগেই প্রায় ৭ মিলিয়ন ডলার ব্যয় হয়েছিল।

'The Bible, The Quran and the Science' গ্রন্থে ড. মরিস বুকাইলী উল্লেখ করেন, ‘অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীতে ইসলাম জ্ঞান-বিজ্ঞানকে অনেক ঊর্ধ্বে তুলে ধরে। যখন খ্রিষ্টীয় জগতে বৈজ্ঞানিক উন্নয়নের ওপর নিষেধাজ্ঞা চলছিল তখন ইসলামী বিশ্ববিদ্যালয়সমূহে বহুসংখ্যক গবেষণা ও আবিষ্কার সাধিত হয়। কর্ডোভার রাজকীয় পাঠাগারে ৪ লাখ বই ছিল। ইবনে রুশদ তখন সেখানে গ্রীক, ভারতীয় ও পারস্য দেশীয় বিজ্ঞানে পাঠদান করতেন। যার কারণে সারা ইউরোপ থেকে পণ্ডিতরা কর্ডোভায় পড়তে যেতেন, যেমন আজকের দুনিয়ায় মানুষ তাদের শিক্ষার পরিপূর্ণতার জন্য আমেরিকা যায়।

‘ইসলাম ও আরবি সভ্যতার ইতিহাস’ বইতে ওস্তাভলি বোঁ লিখেছেন, ‘ইউরোপে যখন বই ও পাঠাগারের কোন অস্তিত্ব ছিল না, অনেক মুসলিম দেশে তখন প্রচুর বই ও পাঠাগার ছিল। সত্যিকার অর্থে বাগদাদের ‘বায়তুল হিকমাহ’য় ৪০ লক্ষ, কায়রোর সুলতানের পাঠাগারে ১০ লক্ষ, সিরিয়ার ত্রিপোলী পাঠাগারে ৩০ লক্ষ বই ছিল। অপরদিকে মুসলমানদের সময়ে কেবল স্পেনেই প্রতিবছর ৭০ থেকে ৮০ হাজার বই প্রকাশিত হতো। কিন্তু বর্তমানে মুসলিম দেশগুলোতে বইয়ের কদর নেই, বই প্রকাশের বিষয়ে সরকারি পৃষ্ঠপোষকতা অপ্রতুল। ইউরোপের একটি ক্ষুদ্র দেশ গ্রিসে বছরে ৫০০টির মতো বই অনুবাদ করে থাকে।

মুসলমানদের অতীত ইতিহাস বই পড়ার ইতিহাস। জ্ঞান-বিজ্ঞান চর্চার ইতিহাস। অতীত ইতিহাস থেকে প্রেরণা নিয়ে জ্ঞান-বিজ্ঞানে পুনরায় শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য আজ সারাবিশ্বের মুসলমানদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া প্রয়োজন। কারণ আল কুরআনে বার বার জ্ঞান চর্চার বিষয়ে তাগিদ দেয়া হয়েছে। তাই মুসলমানদের জন্য জরুরি ধর্মীয় জ্ঞানের সাথে বিজ্ঞান ও প্রযুক্তিসহ ব্যবহারিক জীবনের যাবতীয় জ্ঞান অর্জন করা, জ্ঞান-বিজ্ঞানের বই পড়ার প্রতি উৎসাহিত হওয়া দরকার।
Link 

শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যারদের মুখ ও মুখোশ-১



স্যার আপনি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি সে বিশ্ববিদ্যালযের ছাত্র। সুতরাং যেকোন ক্ষেত্রেই আমি আপনার চেয়ে কম বুঝি এটাই স্বাভাবিক। সাম্প্রতিক “তোমরা যারা শিবির কর” শিরোনামে আপনার একটা লেখা পড়ার পর আর বসে থাকতে পারলাম না। এত বড় মাপের মানুষ এত বিশাল মিথ্যার মহাসাগরে হাবুডুবু খায় কি করে? আপনার লেখাটা পড়ার পর ভাবলাম গতানুগতিক কোন বিষয়ে লেখে লাভ নেই। এ ধরনের লেখা প্রায় সবাই লেখে, সবাই পড়ে, সবাই শুনে । কিন্তু কাজের কাজ তেমন কিছু হয় না। শুধু হিংসা বিদ্বেষের বীজ বপন ছাড়া। সেজন্য চিন্তা করলাম আমার দেখা জামায়াত শিবিরের কিছু কর্মকাণ্ড এবং তাদের ব্যাপারে আপনাদের বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির কিছু বিষয়ে ওপেন চ্যালেঞ্জ করব (যদি দঃসাহস মনে না করেন)। যদিও জামায়াতে ইসলামীর লোকদের সাথে হ্যান্ডশেক করেন না এবং শিবিরের ছেলেদের সাথে ধমকের সুরে কথা বলেন। কিন্তু আমার বিশ্বাস দেশ ও জাতির স্বার্থে, জামায়াত শিবির মুক্ত বাংলাদেশ গড়ার স্বার্থে, তরুণ প্রজন্ম কে জামায়াত শিবির হতে দূরে রাখার স্বার্থে এবং আমরা যারা ইতিমধ্যে পথভ্রষ্ট হয়ে গেছি, তাদেরকে সুপথে আনার লক্ষ্যে হলেও অন্তত আপনি এ চ্যালেঞ্জ গ্রহণ করবেন। আপনি যদি ইচ্ছুক হন আমাদের বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত সেন্ট্রাল অডিটরিয়ামে এ চ্যালেঞ্জ মোকাবেলার আয়োজন করা হবে, ইনশাল্লাহ। আমরা শাবি পরিবার ইতিমধ্যে অনেক ক্ষেত্রে ব্যতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহণ করেছি, যেমন ডিজিটাল পদ্ধতিতে প্রথম পরীক্ষা পদ্ধতি প্রণয়ন, ওয়াই ফাই সমৃদ্ধ ক্যাম্পাস, মেয়েদের আত্মরক্ষার জন্য ক্যারাতে শিখানো ইত্যাদি। তাই আসুন না জামায়াত- শিবিরের সাথে ওপেন চ্যালেঞ্জ মোকাবেলা বা ডিবেট করার মাধ্যমে ভিন্ন আঙ্গিকে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করি। এই উদ্যোগ সংঘাত সংঘর্ষময় রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতি ও নিজ নিজ আদর্শের প্রচার ও প্রসারের ক্ষেত্রে ও মাইলফলক হবে বলে মনে করি। সে যা হোক এবার কিছু বিষয় আলোকপাত করা যাক- 

প্রথমত 
আফ্রিকার গহীন অরণ্য বনভূমি আমাজান যেটি এতই আবিশ্বাস্য ও লোমহর্ষক যে ঐ জঙ্গলের শুধু মাত্র একটি গাছেই পৃথিবীর পাঁচ ভাগের এক ভাগ জীব বৈচিত্র্য পাওয়া যায়। শুধু তাইনা প্রতিদিন কম পক্ষে তিনটি করে নতুন নতুন প্রজাতি আবিষ্কার হচ্ছে। মিডিয়ায় সামনে বসলে মনে হয় জামায়াত- শিবিরকে শুধু নিষিদ্ধ বা নিশ্চিহ্ন বরং জাতি, ধর্ম, বর্ণ, দল-মত নির্বিশেষে সবাই মিলে ঐ গহীন জঙ্গলে পাঠিয়ে দিই। তাই মিডিয়া বা অন্য কেউ কি বলল এটার উপর ভিত্তি করে আমি আপনাকে প্রশ্ন করব না। প্রথমে আপনার এবং আমার চোখের সামনে ঘটে যাওয়া একটি জঘন্য বর্বরতাকে কেন্দ্র করে চ্যালেঞ্জ করতে চাই। ২০১২ সালের ১১ জানুয়ারি, যেদিন আপনাদের ভাষায় কুখ্যাত রাজাকার ও যুদ্ধাপরাধী অধ্যাপক গোলাম আজমকে গ্রেপ্তার করা হয়। শাবিপ্রবির ইতিহাসে ছাত্রশিবিরকে ঘিরে ঐদিন যে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে, তার স্বাক্ষী এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় ৯ হাজার ছাত্রছাত্রী, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসী। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রায় সাড়ে তিন বছরে ছাত্র শিবিরের সাথে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও ঐদিন বিকাল বেলা উন্মাত্ত ছাত্রলীগ প্রশাসনের সহযোগিতায় তাদের দল-বল নিয়ে ছাত্রশিবিরের নির্দোষ-নিরপরাধ ও হলের বৈধ ছাত্রদেরকে অত্যন্ত নির্দয়, নিষ্ঠুর ও অমানবিক কায়দায় এক কাপড়ে হল ত্যাগ করতে বাধ্য করে। স্যার আপনার বিশ্ববিদ্যালয়ে এতবড় একটা অন্যায় ঘটে যাচ্ছে, অতচ আপনি নিরব ছিলেন কেন? যে মুক্তিযুদ্ধের গান আপনি আমাদের শুনান, যে মুক্তিযুদ্ধ নিয়ে আপনি টকশো করেন, যে মুক্তিযুদ্ধ নিয়ে আমরা গর্ব - অহঙ্কার করি, সেই মুক্তিযুদ্ধকে চিরস্মরণীয় করে রাখার জন্য নবনির্মিত ‘চেতনা ৭১’ এর পাশে আপনি, আপনার সহধর্মীনী জনাব প্রফেসর ড. ইয়াসমিন ম্যাডাম ও মাননীয় ভিসি মহোদয় সহ প্রায় দেড় শতাধিক শিক্ষকবৃন্দ জড়পদার্থের মত হা করে তাকিয়ে ছিলেন। নিরপরাধ ও হলের বৈধ ছাত্রদেরকে হায়েনাদের হিংস্র থাবা থেকে বাঁচানোর কোন উদ্যোগ নেননি বরং শত শত র‌্যাব-পুলিশ দিয়ে সন্ত্রাসীদের সহযোগিতা করেছেন। এই নির্মম সত্যটুকু মিডিয়ার অপব্যবহার বা তথ্য সন্ত্রাসের কারণে বাংলাদেশের প্রায় সকল জনগণ উল্টোভাবে দেখেছে, শুনেছে, বুঝেছে, শুধুমাত্র আপনাদের কারণে। প্রচার-প্রচারণা চালানো হলো “ছাত্রলীগের আনন্দ মিছিলে শিবিরের হামলা।” এটিই কি আপনাদের সোনার বাংলা? এটিই কি আপনাদের ন্যায়ের শাসন? এটিই কি চেতনা ৭১? 
মিডিয়ার প্রচার প্রচারণা দেখে যুদ্ধাপরাধীদের ব্যাপারে সজাগ ও সচেতন হওয়ার জন্য ছাত্রশিবিরকে নসিহত করেছেন। আমরা কোন মিডিয়াকে বিশ্বাস করব, আমরা কাদেরকে বন্ধু ও নিরপেক্ষ হিসাবে ভাবব, আমার উপস্থিতিতে আমার চোখের সামনে আমার প্রত্যেকটি শিরা-উপশিরা অনুভব করল যে ঘটনা, তাকে তারা পরিবেশন করল সম্পূর্ণ উল্টোভাবে, তাদের কথায় আমরা বিভ্রান্ত হব! আমরা তরুন প্রজন্ম, আমরা ছাত্রশিবির, আমরা ৭১ দেখিনি, কিন্তু ঐদিন আমাদের প্রিয় হলে কী পরিমান লুটপাট হয়েছে দেখেছি, আগুনের লেলিহান শিখা প্রত্যক্ষ করেছি, মূল্যবান সম্পদ ভাঙ্গার শব্দে হৃদয়ে প্রকম্প অনুভব করেছি, আরো দেখেছি কীভাবে নিজেরা জুলুম করে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়। 

দ্বিতীয়ত, 
চোরে শুনেনা ধর্মের কাহিনী। যারা আল্লাহকে ভয় করে, আল কোরআনকে বিশ্বাস করে, রাসুল (সঃ) কে সর্বশ্রেষ্ঠ মহামানব ও তার আদর্শকে প্রতিষ্ঠা করতে চায় তাঁরা কখনো অর্থলোভী বা অর্থের বিনিময়ে বিক্রি হতে পারে না। যে কোন দল বা গোষ্ঠীর মধ্যে যদি আর্থিক স্বার্থ বা পার্থিব কোন সুযোগ-সুবিধা জড়িত থাকে, তাহলে ঐ দলের মধ্যে বিশৃঙ্খলা, মারামারি বা গ্র“পিং হওয়া অনিবার্য। দৃষ্টান্তস্বরূপ ছাত্রলীগ বা ছাত্রদলকে টেনে আনতে পারি। যে ছাত্রশিবিরের ছেলেদের সাথে আপনি ধমকের সুরে কথা বলেন, তাদের মধ্যে কি মারামারি বা গ্র“পিং হতে দেখেছেন? দয়া করে লেখাটি পড়ার সময় আপনার বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনার দিকে তাকাবেন এবং হাইপোথেটিক্যাল দৃষ্টান্ত দিয়ে নিজেকে বুঝ দেওয়ার ব্যার্থ চেষ্টা করবেন না। এক্ষেত্রে আমি আপনার সাথে চ্যালেঞ্জ করলাম অর্থের লোভে সাধারণ ছাত্ররা শিবির করে বলে যে মন্তব্য করেছেন, তা ডাহা মিথ্যা। মাঠ পার্যায়ের খবর নিলে দেখবেন সাধারণ ছাত্ররা শিবির করে অর্থ নেয়া নয়, বরং দেওয়ার জন্য। একজন সাধারণ ছাত্র সমর্থক থেকে যখন কর্মী হতে চায়, তখন তার কাছ থেকে কর্মীর ৪ টি বৈশিষ্ট্যের ব্যাপারে সম্মতি আদায় করা হয়। তার মধ্যে একটি হল “নিয়মিত এয়ানত বা আর্থিক সাহায্য দেওয়া।” কর্মী থেকে সাথী হলে “নিয়মিত এয়ানত বা আর্থিক সাহায্য দেওয়া বাধ্যতামূলক। আর ছাত্রশিবিরের সদস্যরা কি পরিমান সময়, শ্রম ও অর্থ দিয়ে প্রিয় সংগঠন শহীদি কাফেলাকে সহযোগিতা করে তা আপনি কল্পনা ও করতে পারবেন না। 

তৃতীয়ত 
খাও-দাও ফূর্তি কর, দুনিয়াটা মস্তবড়। যারা আল্লাহকে ভয় করে, আখিরাতকে বিশ্বাস করে, জাহান্নামের আগুনকে ভয় করে, তারা কখনো আল্লাহ সুবহানাতায়ালার হুকুম ও তাঁর রাসুলের আনীত বিধান বাদ দিয়ে আমোদ ফূর্তি করার মাধ্যমে জীবনের মূল্যবান সময় অতিবাহিত করতে পারে না। মহান আল্লাহপাক পবিত্র কোরআনে এরশাদ করেন- 
“সময়ের কসম। নিশ্চই মানুষ ক্ষতির মধ্যে আছে। তবে তারা ছাড়া যারা ভাল কাজ করে, করতে বলে ও ধৈর্য ধরার পরামর্শ দেয়।” সূরা আল-আসর 
স্যার আমি বিশ্বাস করি আপনি মুসলমান এবং আপনার ঈমানও আছে। তাহলে শিবিরের ছেলেরা গান গায় না, একদিকে টগবগে যুবক, অন্যদিকে সুযোগ-সুবিধাও আছে, তারপরও সুন্দরী-রমনী বান্ধবীদের সাথে ঘুরা-ফেরা করে না, পহেলা বৈশাখ, ভালবাসা দিবস, থার্টি ফার্স্ট নাইট বিভিন্ন নামে বেনামে তুরুণ-তরুণীদের অবাধে মেলা মেশা করার পথ প্রশস্তকারী অনুষ্ঠানে অংশগ্রহণ করে না, তাতে অপরাধ কোথায়? আপনারাইত বলেন বাঁচতে হলে জানতে হবে। শুধু অওউঝ থেকে বেঁচে গেলেই শেষ বাঁচা নয়। জাহান্নামের অবর্ণনীয়, অকল্পনীয়, অন্তর পর্যন্ত পৌঁছানো আগুনের চিরস্থায়ী তেজ হতে বাঁচতে হলে ঐ সমস্ত পশুবৃত্ত ও আমোদ-ফূর্তির কঠিন ও কঠোর পরিণাম সম্পর্কে মৃত্যুর আগেই সজাগ ও সচেতন হওয়া জরুরী। সময়ের একফোঢ়, অসময়ের দশফোঢ়। জনাব হুমায়ুন আহমদ স্যার চলে গেছেন। আমরাও চলে যাব, আপনিও চলে যাবেন। সুতরাং দৃষ্টি ভঙ্গি পাল্টান, জীবন পাল্টে যাবে। অন্যথায় মালাখুল মাওত এসে গেলে খবর আছে। দশফোঢ় কেন, দশ লক্ষ মিলিয়ন-বিলিয়ন-ট্রিলিয়ন ফোঢ় দিলেও কাজ হবে না। তাছাড়া আপনাদের আমোদ ফূর্তি করা প্রজন্ম একটি সুসভ্য জাতি গঠনে কতটা হুমকি, আপনি কি জানেন? যারা নামাজ পড়ে না, আখেরাতে বিশ্বাস করে না এবং ধর্ম-কর্ম করতে ও মানতে রাজি না, তারা কিভাবে দৈনন্দিন জীবন অতিবাহিত করে, আপনি কি জানেন ? 
বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছেলে-মেয়ে যারা মাদকাসক্ত তারা আপনার আমোদ ফূর্তি গ্র“পের সদস্য। 
ছোট ছোট বালু কণা, বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল। আমোদ ফূর্তির ফলাফল গড়াতে গড়াতে এক সময় অবৈধ মেলামেশা পর্যন্ত যায়। এই দায় আপনারা কিছুতেই এড়াতে পারেন না।