নোয়াখালী ফায়ার সার্ভিস
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নোয়াখালী জেলা সদর মাইজদীতে ফায়ার স্টেশন রয়েছে। এ ছাড়া উপজেলা পর্যায়েও ফায়ার স্টেশন কাজ করে।
জরুরি নাম্বার
আগুন, দুর্ঘটনা বা উদ্ধার কাজের জন্য সরাসরি ফোন করুন ৯৯৯ (জাতীয় জরুরি সেবা)। কল সেন্টার থেকে আপনার এলাকার নিকটতম ফায়ার স্টেশনে যোগাযোগ করিয়ে দেওয়া হয়।
আগুন লাগলে করণীয়
- শান্ত থাকুন এবং সবাইকে দ্রুত নিরাপদে বের করুন
- বৈদ্যুতিক আগুনে পানি দেবেন না; মেইন সুইচ বন্ধ করুন
- গ্যাসের চুলার আগুনে সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করুন, ভেজা কাপড় দিয়ে ঢেকে দিন
- ধোঁয়ায় মাথা নিচু করে মুখে ভেজা কাপড় দিয়ে বের হন
- ফায়ার সার্ভিসকে সঠিক ঠিকানা ও কাছের পরিচিত জায়গার নাম জানান
আহতদের জন্য: অ্যাম্বুলেন্স · নোয়াখালীর হাসপাতাল
ফোন নাম্বার, ঠিকানা ও সময়সূচি পরিবর্তন হতে পারে। কোনো তথ্য ভুল থাকলে জানান: [email protected]